নওশাদ আনসারী: মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম নির্যাতনের প্রতিবাদে কন্ঠে তীব্র প্রতিবাদের সুর নিয়ে এবারো উত্তরবঙ্গের সর্ববৃহৎ ও দেশের ২য় সর্ববৃহত্তম জাশনে জুলুসের গৌরব নিয়ে সৈয়দপুরে যথাযথা মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী (দঃ)।
তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা আজকে মোদের খুশির দিন,বিশ্ব নবীর জন্মদিন, বিশ্ব নবীর আগমন-শুভেচ্ছা স্বাগতম ইত্যাদি স্লোগানে আজ ১৩ ডিসেম্বর ২০১৬ সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লা থেকে খন্ড খন্ড জুলুসটি রেলওয়ে মাঠে এসে জমায়েত হয়। এসময় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সৈয়দপুরের রেলওয়ে ময়দান। আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাআত সৈয়দপুর এর ব্যবস্থাপনায় বিশাল এই জাশনে জুলুসটি সৈয়দপুর রেলওয়ে মাঠে মিলাদুন্নবী আশিদের যেনো জোয়ার সৃষ্টি করে। সবুজ ও কালেমা খচিত পতাকায় ভরে যায় পুরো মাঠ। এবারের উপস্থিতি ছিল গত বছরের তুলনায় আরো বেশি।
উত্তরবঙ্গের সর্ববৃহত এই জাশনে জুলুছে এছাড়া অংশগ্রহন করে শহরের আলা হযরত ইমাম আহমাদ রেজা ফাউন্ডেশন, গাউসিয়া কমিটি, আহলে বাইত ফাউন্ডেশন, আঞ্জুমানে আশরাফিয়া, ফায়জানে তেগিয়া, ফায়জানে ইমামে আজম আবু হানিাফা, আঞ্জুমানে আউলিয়া, সহ শহরের সব তরিকতপন্থি খানকা ও বিভিন্ন পাড়া মহল্লাহর হাজার হাজার ধর্মপ্রান মুসলমান।
বিভিন্ন পাড়া মহল্লা থেকে আগত জুলুছটি রেলওয়ে মাঠে একত্রিত হয়ে মূল শোভাযাত্রাটি বের করা হয় সৈয়দপুর শহরজুড়ে। জুলূসের শুরু থেকে শেষ পর্যন্ত সৈয়দপুর প্রশাষনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্ত ব্যবস্থা। জুলুছটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সৈয়দপুর রেলওয়ে মাঠে এসে সংক্ষিপ্ত মিলাদ ও মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।
নুরুদ্দিন আশরাফীর সভাপত্বিত্বে পবিত্র মিলাদুন্নবীর তাৎপর্যের উপর এসময় একে একে বয়ান রাখেন মাওলানা রিজওয়ান আল কাদেরী, মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী, মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী, আওয়ামীলীগ নেতা সাখাওয়া হোসেন খোকন, সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র আখতার হোসেন বাদল প্রমুখ। বক্তেব্যে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে হত্যার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি ঢাকাস্থ মিয়ানমার রাষ্ট্রদুতকে তলব করে কঠোর প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানানো হয়।
বয়ানের পর পরই সালাতো সালাম শেষে সারা বিশ্বে নির্যাতিত মুসলিমদের জন্য, দেশ জাতির কল্যানে মোনাজাত করেন আহলে সুন্নাত ওয়াল জামাত এর জেলা শাখার সভাপতি শাহ সুফী গোলাম জ্বীলানী তেগী।
জুলুস এন্তেজামিয়া কমিটির নাদিম আশরাফী, খালিদ আজম, শফি রেজা, আসিফ আশরাফী সহ এন্তেজামিয়া কামিটর অন্যান্য সদস্যরা জানান প্রতিবছর দেশের ২য় সর্ববৃহত ও উত্তরবঙ্গেও সর্ববৃহত জাশনে জুলূস হয়ে আসছে আমাদের প্রিয় সৈয়দপুরে। এবারো ব্যতিক্রম নয় বরং আগের চেয়ে বেশি আশিকদের উপস্থিতি ছিলো।
উল্লেখ্য বিশ্ব নবী হযরত মুহাম্মদ (দঃ) পবিত্র মিলাদুন্নবী অত্যন্ত মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যে পালিত হয়ে থাকে সৈয়দপুরে। এর আগেও মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে গত শুক্রবার বের করা হয়েছিল বিশাল মোটর সাইকেল র্যালী। রাবিউল আওয়াল মাসের চাঁদ দেখার সাথে সাথে শুরু হয়ে যায় জুলুসের প্রস্তুতি। সাজানো হয় বিভিন্ন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পাড়া মহল্লাকেও। এছাড়া কুরআন সুন্নাহ প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াতে ইসলামির পক্ষ থেকে দুপুর ২টা বের করা হয় আরেক মিলাদুন্নবী শোভাযাত্রা।