আন্তর্জাতিক ডেস্ক: জাপানের পশ্চিম উপকূলে নৌকা ডুবে ৯ জেলে নিখোঁজ হয়েছেন।
বুধবার কোস্টগার্ড সদস্যরা এ তথ্য জানিয়েছেন।
৭৬ টন মাছধরার নৌযান দাইফুকুমারু স্থানীয় সময় ৫টা ২০ মিনিটে শিমানে এলাকার উপকূলের কাছে ডুবে যায়।
জাপানের কোস্টগার্ডের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, এই ঘটনায় নৌকার ৯ আরোহীর সকলেই নিখোঁজ রয়েছেন।
কোস্টগার্ডের অপর মুখপাত্র বলেন, নিখোঁজ ক্রু সদস্যদের ৮ জন জাপানি ও একজন ইন্দোনেশিয়ার নাগরিক।