পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে নানান আয়োজনে ৪৫ তম মহান বিজয় দিবস পালিত হয়। দিবসের শুরুতেই শান্তির প্রতীক কবুতর আকাশে উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু, এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুক, মেয়র হাবিবুর রহমান হাবিব, থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো: মিছির উদ্দিন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিমসহ অনেকে।
অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ডিসপ্লে অংশ গ্রহন করে।