• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে ভেলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন সিংগারডাবড়ীহাট বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ভেলা ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক শীতার্ত-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল-সোয়েটার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সিংগারডাবড়ীহাট বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে ভেলা ফাউন্ডেশনের আহ্বায়ক মো. রোকনুজ্জামান প্রামনিক (রিপন) এর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, প্রধান শিক্ষক রুবেল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রাকিবুল হাফিজ খান, ভেলা ফাউন্ডেশনের সদস্য মো. সিরাজুল ইসলাম নয়ন, অরুপ কুমার রায়, নলীনি কান্ত, মনিন্দ্র চন্দ্র প্রমূখ। উল্লেখ্য ২০১৩ সনে সিংগারডাবড়ীহাট বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ভেলা ফাউন্ডেশনের আর্ত্মপ্রকাশ ঘটে। প্রতি বছর তারা নিজেদের অর্থায়নে এলাকার গরীব-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ অসহায় মানুষজনকে সহযোগিতা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ