• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে ব্যাপক কর্মসূচী নেয়া হয়।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন’র নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী, কর্মচারী ও হাবিপ্রবি স্কুলের ছাত্র-ছাত্রীরা এক বিশাল র‌্যালি বের হয়। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন’র  নেতৃত্বে শহীদ মিনার বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পুষ্পমাল্য অর্পন শেষে সকাল ১০টায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ডা. এস এম হারুন-উর-রশীদ’র সভাপতিত্বে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য  রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান,  প্রগতিশীল কর্মকর্তা পরিষদের সভাপতি কৃষিবিদ মো. ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক আ.ন.ম ইমতিয়াজ হোসেন, হাবিপ্রবি’র ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়ন, মোস্তফা তারেক চৌধুরী, মো. মমিনুল ইসলাম রাব্বী, কর্মচারীদের মধ্যে মো. পারভেজ হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সাইফউদ্দীন দুরুদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাদ জুমা কেন্দ্রীয় মসজিদে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ