• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাঘায় বিজয় দিবস উদযাপন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর উপজেলা প্রশাসনের আয়োজন করেছে বিভিন্ন কর্মসূচী। । দিবসের শুভ সূচনায়  সকাল সাড়ে ৬টায় বাঘা হাই স্কুল মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। একই সময়ে শাহদৌলা ডিগ্রী কলেজ চত্তরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন, উপজেলা পরিষদ,মু ক্তিযেদ্ধা সংসদ, আ’লীগ, বিএনপি, জাসদ, জাতীয় পাটি, প্রেস ক্লাবসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী  আলহাজ শাহরিয়ার আলম । পুলিশ আনসার -ভিডিপি ও রোভার স্কাউটস, গার্লস গাইড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। এতে অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী। সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার হামিদুল ইসলামের  সভাপতিতে ¡উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

ফেইসবুক বন্ধুদের সহয়তায় বিজয় দিবসে শীতবস্ত্র পেলো শিশুরা
মহান বিজয় দিবস উপলক্ষে শীতবস্ত্র পেলো সুবিধা বঞ্চিত  ও পথশিশুরা। ১৬ ডিসেম্বর রাজশাহীর বাঘা শাহ্দৌলা ডিগ্রী কলেজ মাঠে ফেইসবুক বন্ধুদের সহয়তায় বিকাল ৪ টায় শীতবস্ত্র বিতরন করে সাহিত্যের ত্রৈমাসিক ছোট কাগজ রঙিন ঘুড়ির শিশু বিভাগ ‘ওরাও হাসবে’
শীতবস্ত্র বিতরনের তৃতীয় দিনে মোট ৫৩ জন শিশুকে শীতবস্ত্র দেয়া হয়।
সেখানে উপস্থিত ছিলেন,  বাঘা প্রেস ক্লাব সভাপতি আব্দুল লতিফ মিঞা,কালীদাস খালী উচ্চবিদ্যালয়ের অবসর প্রাপ্ত ইংরেজি শিক্ষক আব্দুল ওয়াদুদ,ওরাও হাসবের পরিচালক মিনহাজুল ইসলাম,সাংবাদিক জহুরুল ইসলাম,রঙিন ঘুড়ির সম্পাদক সহ এর অন্যান্য সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ