• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে, প্রতিপক্ষের আঘাতে লিয়াকত আলী (৩৮) নামে একজন নিহত হয়েছে, একই ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
নিহত লিয়াকস আলী,ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের হড়হড়িয়া পাড়ার  মোঃ মছির উদ্দিনের পুত্র। একই ঘটনায় আহতরা হলেন, একউ গ্রামের নিহত লিয়াকতের বড়ভাই মহসিন আলী (৪৭), মহসিন আলীর পুত্র রওশন আরী (২৫) ও নিহত লিয়াকতের চাচা মতিয়ার রহমান (৪৯)। আহতরা সকলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার বিকেলে ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের হড়হড়িয়া পাড়ায় এই সংঘর্ষের ঘটনা গঠে। এই ঘটনায় গতকাল শনিবার, নিহতের চাচাত ভাই ও দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ বাদী হয়ে, ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, যার মামলা নং ১৩ তারিখ ১৭/১২/২০১৬।
মামলার বাদি ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ জানান, নিহত লিয়াকতের ফুফাত ভাই একই গ্রামের আশরাফ উদ্দিনের পুত্র আফতাব উদ্দিন ও লুৎফর রহমান দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই দু’ভাইয়ের বিরোধ নিয়ে গত শুক্রবার বিকেলে সংঘর্ষ বাদে, এই সংঘর্ষ মিটাতে গিয়ে প্রতিপক্ষের লাঠি ও রডের আঘাতে, লিয়াকত আলী, লিয়াকত আলীর বড়ভাই, মহসিন আলী, মহসিন আলীর পুত্র রওশন আলী, ও লিয়াকতের চাচা মতিয়ার রহমান গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, তাদের অবস্থা গুরুতর অবনতি হওয়ায়, কর্তব্যরত চিকিৎসক, উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোর ৩ টায় লিয়াকত আলীর মৃত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ