• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানীতে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

ঢাকা: রাজধানীর দারুসসালামের দক্ষিণ বিশিল এলাকা থেকে স্বামী-স্ত্রীর  লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সোয়া ছয়টায় দিকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মোতাহার হোসেন (৪০) ও তার স্ত্রী শিউলি বেগম (৩৫)।
নিহত দম্পতির পাঁচ বছরের শিশু সন্তানের বরাত দিয়ে দারুসসালাম থানার সাব-ইন্সপেক্টর  শহীদ সোহরওয়ার্দী  জানান, প্রথমে মোতাহারের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ সময় মোতাহার বাসায় ছিলেন না। পরে বাসায় এসে মোতাহার তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে নিজেও একই ওড়না দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ দারুসসালাম দক্ষিণ বিশিল এলাকার রোড-১০, হাউজ-১২৩/বি, ছয়তলা বাসার নিচ তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুজ্জামান বলেন, মোতাহার হোসেন পেশায় কাঁচমাল ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি নেত্রকোনায়। আত্মহত্যার কারণ সম্পর্কে তিনি বলেন, পারিবারিক বিরোধের জের ধরে তারা আত্মহত্যা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ