বিশেষ প্রতিনিধি: হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বিতীয় বারের মত প্রাথমিক সমাপনী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একটি অরাজনৈতিক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান ফুরজান ফাউন্ডেশন রবিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে। পরীক্ষা শেষে উত্তর পত্রের মূল্যায়ন ও ১৫জন পরীক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদানের জন্য নির্বাচিত করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম এস কামরুজ্জামান মুরাদের তীব্র প্রচেষ্টায় উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪০জন গরীব ও মেধাবী শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা গ্রহন ও মূল্যায়নকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্রনাথ উরাঁও, সহকারী কমিশনার(ভূমি) নবীনেওয়াজ, শিক্ষা অফিসার স্বপন কুমার অধিকারী, ফুরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্ল্যা মিয়া শাহাজাদা, কো.চেয়ারম্যান শাহাজাহান মিয়া বাদশা, কোষাধক্ষ্য মাসুদ রানা, পরীক্ষা নিয়ন্ত্রক উজ্জ্বল কুমার মোহন্ত, সদস্য বীরেন্দ্রনাথ রায়, আজিজুল হক প্রমূখ।