• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আইভীকে জাতীয় পার্টির সমর্থন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিয়েছে এরশাদের জাতীয় পার্টি।
সোমবার দুপুর একটার দিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়

এখানে বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী, আব্দুস সবুর, হাজী সাইফুদ্দিন আহম্মেদ লিমন, নুরুল ইসলাম নুরু, আলমগীর সিকদার প্রমুখ।
এস এম ফয়সাল চিশতী বলেন, “আইভী নারায়ণগঞ্জে অনেক উন্নয়ন করেছেন। তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ তাকে সমর্থন দিয়েছেন। নারায়ণগঞ্জে জাতীয় পার্টির নেতা-কর্মীরা আছেন। আমরা সবাইকে আইভীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।”
এর আগে জাতীয় পার্টির নেতৃবৃন্দ নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে লিফলেট বিতরণ করেন এবং ভোট চান।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জাতীয় পার্টির কোনো নেতাকে দেখা যায়নি।
এ প্রসঙ্গে ফয়সাল চিশতি বলেন, আমাদের নেতারা প্রচারের কাজে আছেন। তাই আসতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ