বিশেষ প্রতিনিধি: রিমোট কন্টোলের সাহায্যে জমিতে পাওয়ার টিলারের মাধ্যমে চাষাবাদের উপর দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে কৃষকের মাঠ দিবস।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে সোমবার এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন,দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা। অনুষ্ঠানে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার নিখিল চন্দ্র বিশ্বস,ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এহতেশাম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ ও রিমোট কন্টোলের সাহায্যে জমিতে পাওয়ার টিলারের মাধ্যমে চাষাবাদের যন্ত্রের আবিস্কারক ডা. আনোয়ার হোসেন।
উল্লেখ্য, ডা. আনোয়ার হোসেন আবিস্কৃত রিমোট কন্টোলের সাহায্যে জমিতে পাওয়ার টিলারের মাধ্যমে চাষাবাদের যন্ত্রের নাম দেয়া হয়েছে,“আনোয়ার এক্সসেল পাওয়ার টিলার”। পাওয়ার টিলার ও ট্রাক্টরের যন্ত্রের সাহায্যে ৫ ডববল গিয়ার বক্স সম্পন্ন এ যন্ত্রটি রিমোট কন্টোলের সাহায্যে জমিতে চাষাবাদ করে। সাধারণ পাওয়ার টিলার দিয়ে এক এশর জমিতে চাষাবাদ করতে যেখানে ৬ থেকে ৭ লিটার জ্বালানী তেল( ডিজেল) লাগে সেখানে এ যন্ত্রটি দিয়ে এক একর জমিতে চাষাবাদ করতে জ্বালানী তেল( ডিজেল) লাগে ৩ থেকে ৪ লিটার।