• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৫ জানুয়ারি হজের প্রাক নিবন্ধন শুরু

সিসি নিউজ: ২০১৭ সালে পবিত্র হজে গমনেচ্ছুদের জন্য প্রাক নিবন্ধন কার্যক্রম আগামী ১৫ জানুয়ারি শুরু হচ্ছে। আজ মঙ্গলবার রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞসহ প্রাক নিবন্ধন কার্যক্রমের সঙ্গে জড়িতদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছর যারা প্রাক নিবন্ধন করেও যেতে পারেননি তারা অগ্রাধিকার ভিত্তিতে এবার হজে যাবেন। প্রাক নিবন্ধন থেকে শুরু করে হজ পালন পর্যন্ত সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সুব্যবস্থা নিশ্চিত করতে চেষ্টা চালাবেন বলে মন্তব্য করেন।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর এক লাখ এক হাজার ৮২৯ জন হজ পালন করেন। কিন্তু হজ পালন করতে ইচ্ছুক মোট প্রাক নিবন্ধনকারীর সংখ্যা ছিল এক লাখ ৪০ হাজার। ফলে প্রাক নিবন্ধন করেও ৩৮ হাজারেরও বেশি মানুষ হজে যেতে পারেননি।

গত বছর পর্যন্ত হজে এ ও বি দুই ক্যাটাগরির সরকারি প্যাকেজ থাকলেও আগামী বছর একটি প্যাকেজ ঘোষণার চিন্তাভাবনা করছে ধর্ম মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ