• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের দাবী পৌরবাসির

মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর জেলা প্রশাসন কর্তৃক শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানটি সর্বমহলে বেশ প্রশংসা কুড়িয়েছিল। পৌরবাসি এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছিল এবং সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু হঠাৎ করে মাঝ পথে এই অভিযানটি স্থগিত হওয়ায় সবাই হতাশ হয়ে পড়েছেন।
জেলা প্রশাসনের এই উচ্ছেদ অভিযানের ফলে রাস্তা-ঘাট বেশ ফাকা এবং যানজনমুক্ত হয়েছিল। আর লোকজন স্বস্তিতে চলাফেরা করার সুযোগ পেয়েছিল। ছোট-খাটো দুর্ঘটনাও অনেক কমে গিয়েছিল। কিন্তু উচ্ছেদ অভিযান স্থগিত হওয়ায় অবৈধ দখলদাররা আবারো পূর্বের অবস্থায় ফিড়ে গেছেন। অবৈধ দখলমুক্ত জায়গা পুনরায় তারা দখলে নিয়েছেন। ফলে শহরবাসি চলাচলে আবারো ভোগান্তিতে পড়েছেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সরেজমিন ঘুরে দেখা গেছে, শহরের ব্যস্ততম এলাকা লিলির মোড়, বাহাদুর বাজার, মডার্ণ মোড়, মুন্সিপাড়া, মালদহপট্টি, সদর হাসপাদাল মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকাসহ পৌর এলাকার বিভিন্ন ফুটপাত আবারো দখল হয়ে গেছে। দোকানীরা দোকানের মালামাল বাইরে রেখে রাস্তার দু’পাশ অবৈধ দখল করে নিয়েছেন। রাস্তা ও ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের চলাচলের বিঘœ সৃষ্টি হয়েছে।
এদিকে দিনাজপুর কারাগারের পূর্ব ও দক্ষিণ পাশে কারা কর্তৃপক্ষের তত্বাবধানে নির্মিত লিলির মোড় থেকে ফায়ার সার্ভিস অফিস পর্যন্ত “রেইনবো মার্কেট-১” ও লিলির মোড় থেকে ইকবাল স্কুল মোড় পর্যন্ত “রেইনবো মার্কেট-২” এর চিত্র ঠিক একই রকম। এই দু’টি মার্কেট নির্মাণ করায় দু’পাশের রাস্তাটি বেশ ফাকা হয়েছিল। কিন্তু মার্কেট দু’টির দোকানীরা বিক্রির জন্য তাদের দোকানের মালামাল ফুটপাত ও রাস্তার উপর রেখেছেন। এতে রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে এবং এই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীদের চলাচলে সমস্যা হওয়ার পাশাপাশি যানবাহনগুলোকে হরহামেশা দুর্ঘটনার শিকার হতে হয়।
রেইনবো-২ মার্কেটটির অবস্থান লিলির মোড় থেকে ইকবাল স্কুল মোড় পর্যন্ত। এই মার্টেকের বেশীর ভাগ দোকানী তাদের ব্যবসার মালামাল ফুটপাত, ড্রেন এমনকি অনেকেই রাস্তার উপর পর্যন্ত রেখেছেন। এর ফলে রাস্তা সংকীর্ণ হওয়ায় ওই রাস্তা দিয়ে পথচারী ও যানবাহনগুলোকে চলাচলে বাধার সম্মুখিন হতে হচ্ছে। এই মার্টেকের দোকানীদের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ কোন পদক্ষেপ গ্রহণ না করায় দিন দিন দোকানীরা আরো বেপরোয়া হয়ে উঠছেন।  আর এতে করে ভোগান্তি পোহাতে হয় পথচারী ও যানবাহনগুলোকে।
সর্বসাধারণের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে দিনাজপুর জেলা প্রশাসনের স্থগিত উচ্ছেদ অভিযানটি পুনরায় চালু ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন ভুক্তভোগিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ