• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবীতে রংপুরে সংবাদ সম্মেলন

Exif_JPEG_420

রংপুর প্রতিনিধি: বিতর্কিত জাতীয় শিক্ষানীতি,শিক্ষা আইন বাতিল নাস্তিক্য-হিন্দুত্ববাদী নতুন শিক্ষাক্রম সংশোধন সহ মায়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে মঙ্গলবার  বিকেলে রংপুর সিটি মার্কেটের একটি হলরুমে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন রংপুর মহানগর শাখা কমিটি। লিখিত বক্তব্যে ইসলামী আন্দোলন মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাশেমী বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার জনগণের তীব্র আপত্তি ও আন্দোলন সত্বেও একটি বিতর্কিত শিক্ষানীতি জনগণের উপর চাপিয়ে দিয়েছে। এছাড়াও মিয়ানমারে সামরিক জান্তা ও সন্ত্রাসী বৌদ্ধদের দ্বারা বর্বরোচিত রোহিঙ্গা মুসলিম গণহত্যা,ধর্ষণ,অগ্নিসংযোগ নির্যাতন বন্ধে জাতিসংঘ শানিতরক্ষী বাহিনী মোতায়েন জরুরী হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তফা,সহ সভাপতি খায়রুল ইসলাম,সাধারণ সম্পাদক মাহমুদুর রশীদ রিপন, মহানগর সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান পিয়াল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ