• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ: শাবিপ্রবি বন্ধ

সিলেট: ছাত্রলীগের দুটি পক্ষের সংঘর্ষের জেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
‘অদ্য ২১/১২/২০১৬ তারিখ সকাল ৮ ঘটিকা থেকে সকল ছাত্রহল থেকে ছাত্রদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে আরো সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, ০১/০১/২০১৭ পর্যন্ত হলসমূহ বন্ধ থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সকল ধরনের সভা, সমাবেশ, মিছিল, স্লোগান নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।’
মঙ্গলবার রাতে শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান পক্ষের সঙ্গে সহসভাপতি আবু সাঈদ আকন, অঞ্জন রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলামের পক্ষের সংঘর্ষ হয়।

এর জেরে রাতভর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের হল বন্ধ করেছে। তবে ছাত্রীদের হল খোলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ