• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাইবান্ধার ৬ জনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন

সিসি নিউজ: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গাইবান্ধার আব্দুল জাব্বার মণ্ডলসহ ছয়জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বুধবার তদন্ত সংস্থার ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার কর্মকর্তা সানাউল হক এ প্রতিবেদন প্রকাশ করেন।
প্রতিবেদনে এই ছয়জনের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ মোট চারটি অভিযোগ আনা হয়েছে।
মামলার অন্য পাঁচ আসামি হলেন- জাফিজার রহমান, আজগর হোসেন খান, মোমতাজ আলী ব্যাপারী, আব্দুল ওয়াহেদ মণ্ডল ও মো. রঞ্জু মিয়া। এদের মধ্যে শুধু রঞ্জু মিয়া গ্রেফতার আছেন, বাকি পাঁচজনই পলাতক।
এর আগে গত ২৯ মে পলাতক পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সাধারণ মানুষের ওপর হামলা, হত্যা, ৫০টি বাড়িতে লুটপাট এবং খুঁজে খুঁজে মুক্তিযোদ্ধাদের ওপর হামলার অভিযোগ রয়েছে গাইবান্ধা জেলার নান্দিদা ও ফুলবাড়ি গ্রামের এই বাসিন্দাদের বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ