• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :

বিমান ছিনতাইকারীরা আটক

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার ছিনতাই হওয়া বিমানটির ১১৮ আরোহীকে মুক্ত করা হয়েছে। আর ছিনতাইকারীদের পুলিশ আটক করেছে। মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকট টুইটবার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তবে বিমানটিতে ঠিক কতজন ছিনতাইকারী ছিল তা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

বিবিসির খবরে বলা হয়, শুক্রবার লিবিয়ার অভ্যন্তরীণ রুটের ওই বিমানটি ছিনতাই করা হয়। পরে বিমানটি মাল্টায় অবতরণ করতে বাধ্য করে ছিনতাইকারীরা। তারা লিবিয়ার ক্ষমতাচ্যুত হয়ে নিহত নেতা মুয়াম্মার গাদ্দাফির ভক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

লিবিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, লিবিয়ার অভ্যন্তরীণ রুটের এয়ারবাস এ৩২০-এর গন্তব্য পরিবর্তন করে সেটি মাল্টায় নিয়ে যাওয়া হয়। বিমানটি আফ্রিকিয়াহ এয়ারওয়েজের। এয়ারওয়েজ কর্তৃপক্ষ উড়োজাহাজ ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ