• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চট্টগ্রামে মাদকসেবীদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীর নন্দীর হাটে মাদকসেবীদের ছুরিকাঘাতে মো. জাহাঙ্গীর নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টায় আহত ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ মামুন নামে একজনকে আটক করেছেন।
জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার সময় মাদকসেবীদের সঙ্গে মোবাইল ফোন নিয়ে জাহাঙ্গীরের বিরোধের জের ধরে মাদকসেবীরা তাকে ছুরিকাঘাত করে।
স্থানীয়রা জানিয়েছেন, হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় যুবক হেলাল, সালাউদ্দিন ও মামুন জড়িত।
মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ফতেয়াবাদস্থ নন্দীর এলাকায় জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করা হয়।
তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ