• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘দঙ্গল’ প্রথমদিনের সংগ্রহ ২৯.৭৮ কোটি

বিনোদন ডেস্ক: দঙ্গল ছবির প্রথমদিনে টিকিট বিক্রি থেকে সংগ্রহ ২৯.৭৮ কোটি টাকা। ভেঙ্গে দিতে পারলো না সালমান খান অভিনীত সুলতানের রেকর্ড।

২৩ ডিসেম্বর দঙ্গল মুক্তির প্রথমদিনেই উলেখযোগ্য সাড়া পেয়েছে আমির খানের দঙ্গল। এই বছরের ৬ জুলাই মুক্তি পাওয়া সুলতানের প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ ছিল ৩৬.৫৪ কোটি টাকা।

সুলতানের রেকর্ড না ভাঙ্গতে পারলেও দঙ্গল প্রথম সপ্তাহের মধ্যে বক্স অফিস সংগ্রহে ১০০ কোটি ছাড়াবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রথমদিন থেকেই দঙ্গল নিয়ে সিনেমা অনুরাগী মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। তার আঁচ পাওয়া গিয়েছিল দঙ্গলের টেলর মুক্তির পর থেকে।

এই ছবির জন্য আমির নিজেকে পরীক্ষামূলক ভাবে ব্যবহারও করেছিল।

চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন রাজকুমার হিরানির ‘পিকে’র রেকর্ড ভেঙ্গে দেবে দঙ্গল। পাশাপাশি বর্তমানে পুরনো নোট বাতিলের পর থেকে নগদের অভাব দেশজুড়ে। তার কোন প্রভাব দেখা গেল না আমিরের নতুন ছবির মুক্তির প্রথমদিনে।

অনেকে মনে করেন,‘সালমানের অনেক অনুরাগী আছে। তাকে দেখার জন্য ভীড় হয় সিনেমা হলে। কিন্তু আমির খান ছবির বিষয় ও গুণমানে উপর বেশি জোর দেয় বলে তার ছবি দেখার জন্য দর্শকরা  অপেক্ষা করে থাকে।’

সুলতান ছবি তৈরীর বাজেট ছিল ৯০ কোটি। পাশাপাশি প্রিন্ট ও প্রচারের জন্য আরো ২০ কোটি খরচ করা হয়েছিল। আর দঙ্গলের বাজেট ৭০ কোটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ