• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছাতকে পাহারাদার খুনের ঘটনায় আটক ১

ছাতক প্রতিনিধি: ছাতকে মুহিবুর রহমান হত্যার ঘটনায় সন্দেহ ভাজন সেকেল আহমদ নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে ছৈলা-আফজালাবাদ ইউপির শিবনগরস্থ তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে একই গ্রামের মৃত বাবরু মিয়ার পুত্র। জানা যায়, রাধানগর গ্রামের মৃত খলিল উল্লার পুত্র মুহিবুর রহমান দীর্ঘদিন থেকে শিবনগর গ্রামের মৃত মকবুল আলীর পুত্র শরিফ উদ্দিনের শিবনগর জামে মসজিদের পাশে আফজলিয়া সাটারিং হাউস এন্ড গেরেজে পাহারাদারের দায়িত্ব পালন করে আসছিলেন। ২২ডিসেম্বর রাতের খাবার শেষে গেরেজে ডিউটিতে যান। গভীর রাতে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা গেরেজে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। শুক্রবার সন্ধ্যায় পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। রাতেই নিহতের ভাতিজা আতাউর রহমান এমরান বাদি হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় মামলার তদন্ত অফিসার এসআই তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে সন্দেহ ভাজন সেকেল আহমদকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ