কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ধলডাংগা সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক অভিযান চালিয়ে ভারতীয় ১১টি বাছুর গরু জব্দ করেছে। ধলডাংগা বিওপির হাবিলদার মোঃ আব্দুল জলিল এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান পাঁচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে রোবার ভোররাতে মেইন পিলার ৯৯৭ এর ৪ এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছাট গোপালপুর নামক স্থান হতে ১১টি ভারতীয় বাছুর গরু জব্দ করেছে। জব্দকৃত গরুর সিজার মূল্য ২,৭৫,০০০/- টাকা।
অপরদিকে ফুলবাড়ি উপজেলার অনন্তপুর বিওপির হাবিলদার মোঃ আউয়াল হোসেন এর নেতৃত্বে রোববার ভোররাতে মেইন পিলার ৯৪৭ এর ৩ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর অনন্তপুর নামক স্থান হতে ভারতীয় ফেন্সিডিল ১২০ বোতল এবং ২.৫ কেজি গাঁজা জব্দ করেছে। জব্দকৃত ফেন্সিডিল এবং গাঁজার সিজার মূল্য ৫৬,৭৭০/- টাকা।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন বলেন, বাছুর গরু ১১টি শুল্ক অফিসের প্রতিনিধির উপস্থিতিতে নিলামের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ফেন্সিডিল এবং গাজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।