বিনোদন ডেস্ক: কিছুদিন পরেই মুক্তি পাবে তার প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’। তার আগে প্রিয়ঙ্কা চোপড়া জানালেন, যৌনতার সিম্বল হিসেবে নিজেকে তুলে ধরতে তার আপত্তি নেই, কারণ এটা তার কাজের অঙ্গ।
যদিও একইসঙ্গে তার দাবি, তথাকথিত ‘হট’ হিসেবে গণ্য হওয়া কখনওই তার লক্ষ্য ছিল না।
কোনোরকম রাখঢাক না করে প্রিয়াঙ্কা জানিয়েছেন, নিজেকে পণ্য করা তার কাজের মধ্যে পড়ে। তাকে য়ৌনতার সিম্বল হিসেবে চিহ্নিত করলে অপমানিত হন না তিনি, কারণ তিনি একজন অভিনেত্রী, আর যৌনতায় হট হওয়াটা তার কাজ।
কিন্তু একইসঙ্গে তার বক্তব্য, শুধু যৌনতার সিম্বল হিসেবে নিজেকে তুলে ধরাটাই কখনো কারো লক্ষ্য হতে পারে না। ‘হট’ হতে চাওয়া অবশ্যই স্বাভাবিক কিন্তু সেটাই একমাত্র উদ্দেশ্য নয়।
ডয়েন জনসনের বিপরীতে ‘বেওয়াচ’ ছবিতে কাজ করছেন প্রিয়াঙ্কা। ছবিতে তিনি ভিলেন, নাম ভিক্টোরিয়া লিডস।