• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আশুলিয়ায় দুই তরুণীর লাশ উদ্ধার

সাভার: সাভারের আশুলিয়ার কাইছাবাড়ি থেকে স্বর্ণা খাতুন (১৯) ও রিনা আক্তার (২৫) নামে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে আশুলিয়ার কাইছাবাড়ি থেকে রিনা ও গোসাইল থেকে স্বর্ণার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।
রিনা রংপুর জেলার পীরগাছা থানার দুদিয়াবাড়ি এলাকার রেজাউল হোসেনের মেয়ে। তিনি কাইছাবাড়ি এলাকায় ওয়াসিমের বাসায় ভাড়া থাকতেন। আর স্বর্ণা শেরপুর জেলার নকলা থানার রামেরকান্দি গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
ওসি মহসিনুল কাদির জানান, সন্ধ্যায় রিনা ভেতর থেকে দরজা লাগিয়ে রাখেন। পরে অনেক ডাকাডাকি করেও দরজা না খুললে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এ সময় পুলিশ ওয়াসিমের টিনশেট বাসার আড়া থেকে রিনার ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।
এদিকে, স্বর্ণা সকাল থেকে রাত পর্যন্ত দরজা না খুললে বাড়িওয়ালার সন্দেহ হয়। পরে খবর দিলে পুলিশ এসে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।
দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ