সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহফুজার রহমান (৪২) আজ ২৬ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহে —- রাজেউন)। মৃতার বাড়ি কিশোরগঞ্জ উপজেলা সদরের থানা পাড়ায়। তিনি এক পুত্র সন্তানের জনক। কলেজের একটি সূত্র মৃত্যুর খবরটি সিসি নিউজকে নিশ্চিত করেছে।
উল্লেখ্য যে, গতকাল ২৫ ডিসেম্বর রোববার কলেজ পরিচালনা পর্ষদের এক সভায় যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক মাহফুজার রহমানকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করেন। বিকেলেই পূর্ববর্তী ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্ষিতিশ চন্দ্র রায় নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজার রহমানকে দায়িত্ব হস্তান্তর করেছেন।