সিসি নিউজ: সকাল থেকে হিমেল বাতাসের সাথে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে নীলফামারীতে। তবে দুপুরের পর থেকে বাতাস প্রবাহ বন্ধ থাকলেও বৃদ্ধি পেয়েছে শীতের তীব্রতা। বৃষ্টির প্রভাবে জেঁকে বসেছে শীত। আর শীতের তীব্রতায় এখন কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। বিশেষ করে সড়ক ও ফুটপাতের ছিন্নমূল মানুষ পড়েছে বেশি বিপাকে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হয়নি মানুষজন। ফাঁকা রয়েছে রাস্তাঘাট। যানবাহন চলাচলের সংখ্যা পরিলক্ষিত হয়েছে অনেক কম।