• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২১ সাব-রেজিস্টার রদবদল

ঢাকা: দেশের বিভিন্ন এলাকায় কর্মরত ২১ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। নিবন্ধন পরিদফতরের সুপারিশক্রমে আইন মন্ত্রণালয় থেকে সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আদেশ মোতাবেক বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৮ জানুয়ারির মধ্যে তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বিধি মোতাবেক বদলি/পুনঃবদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।
বদলির আদেশপ্রাপ্তদের মধ্যে মো. মহিউদ্দিনকে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে চাঁদপুরের কচুয়া, আমির হামজাকে কচুয়া থেকে ফেনীর দাগনভূঞা, পারভীন আক্তারকে দাগনভূঞা থেকে কুমিল্লার বুড়িচং, এম.ডি হাবিবুর রহমানকে যশোরের মনিরামপুর থেকে হবিগঞ্জ সদর, নুর মোহাম্মদ শাহকে কিশোরগঞ্জের তাড়াইল থেকে কুষ্টিয়া সদর, আশরাফুল ইসলামকে ঢাকার ডেমরা থেকে কুমিল্লার গৌরীপুর, আফছানা বেগমকে পাবনার সাঁথিয়া থেকে ঢাকার ডেমরা, মো. আবদুল হাফিজকে ঝিনাইদহ সদর থেকে যশোরের শার্শা, রবিউল ইসলামকে সাতক্ষীরার শ্যামনগর থেকে পাবনার সাঁথিয়ায় বদলি করা হয়েছে।
এ ছাড়া মৃতুঞ্জয়ী শিকারীকে সিলেটের বালাগঞ্জ থেকে পিরোজপুরের মঠবাড়িয়া, সর্মিলা আহমেদ শম্পাকে ফরিদপুরের মধুখালী থেকে মাদারীপুরের রাজৈর, মো. মনিরুজ্জামানকে টাঙ্গাইলের ধনবাড়ী থেকে রাজবাড়ীর পাংশা, খালেদ মো. বিন আসাদকে টাঙ্গাইলের সখিপুর থেকে সিলেটের বিশ্বনাথ, আবদুল হককে সিলেটের বিশ্বনাথ থেকে নোয়াখালীর বসুরহাট, স্বদেশ চন্দ্র চন্দকে নোয়াখালীর বসুরহাট থেকে বি-বাড়িয়ার বাঞ্ছারামপুর, শাহিদুর রহমানকে ঝিনাইদহের মহেশপুর থেকে সাতক্ষীরার কলারোয়া, মিজানুর রহমানকে রংপুরের বদরগঞ্জ থেকে রংপুর সদর, আমজাদ হোসেনকে রংপুর সদর থেকে দিনাজপুরের চিরিরবন্দর, মির্জা মো. মোর্তুজা রেজাকে রাজশাহী সদর থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সাইফুল ইসলামকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে চুয়াডাঙ্গা সদর এবং আবদুর রবকে চুয়াডাঙ্গা সদর থেকে যশোরের মনিরামপুরে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ