• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দিনাজপুরে মহিলা সদস্য প্রার্থী দুর্বৃত্তদের হামলায় আহত

সিসি নিউজ: দিনাজপুরের ঘোড়াঘাটে জেলা পরিষদ নির্বাচনের আগের রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী শাহনাজ বেগম।

শাহনাজ বেগম দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনের ১৩, ১৪ ও ১৫ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী। তিনি বিরামপুর উপজেলার পুর্ব জগন্নাথপুর গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।
ঘোড়াঘাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসরাইল হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত ১০টায় ঘোড়াঘাট থেকে বিরামপুরে নিজ বাড়ীতে ফিরছিলেন শাহনাজ বেগম। তিনি বিরামপুর-ঘোড়াঘাট সড়কের নিতাইসাহা মোড় নামক স্থানে পৌঁছুলে একদল দুর্বৃত্ত পথরোধ করে তার উপর হামলা চালায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ