• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

এমপিদের এলাকা ত্যাগ করতে স্পিকারের ই-মেইল

সিসি নিউজ: জেলা পরিষদ নির্বাচনে প্রভাব ঠেকাতে মন্ত্রী ও সংসদ সদস্যদের নিজ নিজ এলাকা ত্যাগ করতে ই-মেইল করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এছাড়া মঙ্গলবার রাত ১২টা থেকে আগামীকাল রাত ১২টা পর্যন্ত নির্বাচনী কেন্দ্রের আশপাশের এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

নির্বাচনী আচরণবিধি মেনে চলতে গত সোমবার জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেয় নির্বাচন কমিশন। ওই চিঠি আমলে নিয়ে মঙ্গলবার স্পিকারের কার্যালয় থেকে ই-মেইল করা হয়। সংসদ সদস্যদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ই-মেইল চেক করার জন্যও বলা হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল আহসানের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে ২৭ ডিসেম্বর মধ্যরাত ১২টা থেকে ২৮ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত ভোট কেন্দ্রের আশপাশের এলাকায় বেবি ট্যাক্সি/অটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিক-আপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে এটা শিথিল থাকবে। এ ছাড়া হাইওয়ে, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ