• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি

সিসি নিউজ: মাদরাসাসহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ ৮ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের নেতারা। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।
এসময় সংগঠনের নেতারা আক্ষেপ করে বলেন, সারাদেশে স্কুল-কলেজ জাতীয়করণ হলেও এখন পর্যন্ত একটি মাদরাসাও জাতীয়করণ হয়নি; যা শিক্ষা ব্যবস্থায় চরম বৈষম্য।

তারা আরো বলেন, স্কুল-কলেজ জাতীয়করণের সাথে সাথে মাদরাসাও জাতীয়করণ করতে হবে এবং জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে ২০১৩ সালে জারিকৃত সংশোধিত পরিপত্র বাতিল করে ২০১২ সালের জারিকৃত পরিপত্র বহাল রাখতে হবে। এ বিষয়ে শিক্ষক নেতারা মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি হারুন-অর-রশিদ ছাড়াও আরো বক্তব্য দেন মহাসচিব জহির উদ্দিন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সহ সভাপতি মো. রিয়াজুল করিম,  সিনিয়র যুগ্ম মহাসচিব ফজলুল বারী হেলাল, যুগ্ম মহাসচিব হোসনি মোবারক, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করা হয়- মাদরাসাসহ সকল বেসরকারি শিক্ষা জাতীয়করণ, জাতীয় শিক্ষানীতি-২০১০ এর আলোকে জারিকৃত ২০১২ সালের পরিপত্র বহাল এবং ২০১৩ সালে জারিকৃত সংশোধিত পরিপত্র বাতিল, ৫ শতাংশ ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সম্মানজনক বাড়ি ভাড়া প্রদানসহ প্রতিটি আলিম/ফাজিল (পাস) মাদরাসায় বিজ্ঞান ভবন নির্মাণ, আলিম/ফাজিল পর্যায়ে প্রতি বিষয়ে দ্বিতীয় শিক্ষক নিয়োগ, জনবল কাঠামোয় প্রদর্শক ও গ্রন্থাগারিক পদ অন্তর্ভুক্ত, সহকারি অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে ৫:২ অনুপাত প্রথা বাতিল, এমফিল/পিএইচডি ডিগ্রীধারী প্রভাষকের চাকরিকাল চার বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, উচ্চ মাধ্যমিক কলেজ/স্নাতক (পাস) কলেজের মতো আলিম/ফাজিল (পাস) মাদরাসায় ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী সংখ্যা বৃদ্ধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ