বিনোদন ডেস্ক : বলিউড এবং তামিল অভিনেত্রী তামান্না ভাটিয়া পরিচালক সুরাজের নায়িকাদের পোশাক নিয়ে বিরূপ মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করে ব্যাপক প্রশংসা পাচ্ছেন। সামাজিক যোগাযোগ ব্যবহারকারীরা তার এই সাহসী পদক্ষেপের জন্য ভূয়সী প্রশংসা করেছেন।
তামান্নার নতুন ছবি ‘কাঠি সান্দাই (দ্যা সোর্ড ফাইট)’ এর শুটিংয়ের সময় পরিচালক সুরাজ তাকে উদ্দেশ্য করে বলেন, দর্শকরা টাকা দিয়ে নায়িকাদের আবেদনময়ীরূপে দেখতে আসে। তারা নায়িকাদের শাড়ি পরিহিত অবস্থায় দেখতে পছন্দ করেন না। জবাবে তামান্না বলেন, মেয়েরা চলচ্চিত্রে আসে অভিনয় করতে কোনোভাবেই তাদেরকে পণ্য মনে করা উচিত না।
এক বিবৃতিতে তামান্না পরিচালককে তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন। পরে অবশ্য পরিচালক তার কাছে এ মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন। ভারতের খ্যাতিমান পরিচালকের বিরুদ্ধে রুখে দাড়ানোয় সকলেই তামান্নার প্রশংসা করছেন।