• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভারতে লাইনচ্যুত ট্রেন, নিহত ২, আহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিয়ালদহ-আজমের এক্সপ্রেসের ১৫টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভোর সাড়ে পাঁচটার দিকে কানপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে।

রেল কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলোতে বলা হয়, আজমের-শিয়ালদহ এক্সপ্রেসের ১৩টি স্লিপার বগি, ২টি সাধারণ বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। সবাইকে উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনার কারণে হাওড়া-নয়াদিল্লি রেল চলাচল বন্ধ রয়েছে।

কানপুরের রেল দুর্ঘটনা প্রসঙ্গে দেশটির রেলমন্ত্রী সুরেশ প্রভু জানান, ‘ব্যক্তিগতভাবে নজর রাখছি। দুর্ভাগ্যজনক ঘটনা। শীর্ষ কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্তের পরই দুর্ঘটনার কারণ জানা যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ