• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দিনাজপুর শিক্ষা বোর্ডে ৬টি বিদ্যালয়ের কেইই পাশ করেনি

মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর শিক্ষাবোর্ডের জেএসসি পরীক্ষায় কেউই পাশ করেনি অর্থাৎ শূন্য ফলাফল প্রাপ্ত বিদ্যালয়ের সংখ্যা ৬টি। যা গতবারে ছিল ১৬টি।
শূন্য ফলাফল প্রাপ্ত বিদ্যালয়গুলো হলো-নীলফামারী সদর উপজেলার ভঙ্গমালী জুনিয়র হাই স্কুল, অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২ জন, দিনাজপুর জেলার খানাসামা উপজেলার মারগাঁও আদর্শ জুনিয়র হাই স্কুল, অংশগ্রহণকারী পরীক্ষার্থী মাত্র একজন, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ননদৌড় হাই স্কুল, অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২জন, পঞ্চগড় সদর উপজেলার  গোলাহা কান্তমনি জুনিয়র হাই স্কুল, অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২জন, একই জেলার দেবীগঞ্জ উপজেলার থেপরিগঞ্জ জুনিয়র হাই স্কুল, অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৪জন এবং একই জেলার বোদা উপজেলা বামনহাট জুনিয়র হাই স্কুল, অংশগ্রহণকারী পরীক্ষার্থী সংখ্যা ৭জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, যেসব বিদ্যালয় হতে কোন পরীক্ষার্থী পাশ করতে পারেনি (শূন্য ফলাফলপ্রাপ্ত বিদ্যলয়) এসব বিদ্যালয়ের বিরুদ্ধে বোর্ডের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে গতবারের চেয়ে এবারে শূন্য ফলাফলপ্রাপ্ত বিদ্যালয়ের সংখ্যা অনেক কমেছে। গতবারে ছিল ১৬টি আর এবারে ৬টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ