• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :

আমেনা-বাকীর সকল ছাত্রীই জিপিএ ৫ পেয়েছে

সিসি নিউজ: জেএসসির ফলাফলে দিনাজপুরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এবারে এ প্রতিষ্ঠান থেকে ১৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। জিপিএ ৫ পেয়েছে ১৮৬ জন শিক্ষার্থী। এরমধ্যে পরীক্ষায় অংশ নেয়া ৭৬ জন ছাত্রীই জিপিএ ৫ পেয়েছে। অপরদিকে ১১৪ জন ছাত্রের মধ্যে ১১০ জন জিপিএ ৫ পেয়েছে।

আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান সিসি নিউজকে জানান, আগামীতে সকল শিক্ষার্থীই জিপিএ ৫ অর্জনের লক্ষ্যে শিক্ষকগণ ওই শ্রেনীর শিক্ষার্থীদের শিক্ষাদানে আগাম প্রস্তুতি নিয়েছে।

উল্লেখ্য যে, বিগত বছরে এ প্রতিষ্ঠান থেকে ১৫৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস এবং ১৫৮ জনই জিপিএ ৫ অর্জন করেছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ