• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে অর্থনৈতিক শুমারীর জেলা রিপোর্ট প্রকাশ

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: অর্থনৈতিক শুমারী ২০১৩-এর কুড়িগ্রাম জেলা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে আনুষ্ঠানিকভাবে এই রিপোর্ট প্রকাশ করা হয়।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম। সেমিনারে রিপোর্ট উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান দপ্তরের উপ-পরিচালক মোঃ এনামুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল লতিফ খান, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল ও দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী প্রমূখ।
রিপোর্টে বলা হয়েছে, জেলার বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠানে বিগত ২০০৩ সাল পর্যন্ত ১ লাখ ১০ হাজার ১৯১ জন কর্মরত ছিলেন। বিগত ২০১৩ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮০ হাজার ৪৬৬ জন।

পুষ্টি বিষয়ে পরিকল্পনা প্রণয়নে দু’দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত
মা ও শিশুদের পুষ্টি উন্নয়নে পরিকল্পনা প্রণয়নে কুড়িগ্রামে দু’দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের আর্থিক ও কারিগরী সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচি’র জাতীয় পুষ্টি সেবা কার্যক্রমের আওতায় বুধবার ও বৃহস্পতিবার এই কর্মশালার আয়োজন করা হয়।
সদর হাসপাতাল চত্বরে অবস্থিত শহীদ ডা. মিলন সভাকক্ষে আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এমএম আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক ডা. শাহীন আরা হক।
কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, মৎস্য, কৃষি, মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও মহিলা বিষযক দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ