• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পরীক্ষায় ফেল করায় ২ ছাত্রীর আত্মহত্যা

সিসি ডেস্ক: পরীক্ষায় ফেল করে হতাশায় মুন্সীগঞ্জের শ্রীনগর ও কুমিল্লার মুরাদনগরে দুই ছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার মাশাখোলা গ্রামের ভ্যান চালক আবদুল বাসেরের মেয়ে আসমা আক্তার পরীক্ষায় ফেল করার খবর শুনে গলায় ফাঁস দেয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার  মোঃ মনির হোসেন মৃত ঘোষণা করেন।

পুলিশ হাসপাতালে এসে লাশটি তাদের হেফাজতে নিয়েছে।
শ্রীনগর থানার ওসি সাহিদুর রহমান জানান, এ ব্যাপারে শ্রীনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে  অন্তরা দেবনাথ নামে মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের এক ছাত্রী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার বিকালে জেলার  এ ঘটনা ঘটে।
নিহত অন্তরা দেবনাথ উপজেলার যাত্রাপুর গ্রামের শংকর দেবনাথের মেয়ে।
মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান জানান, জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে অন্তরা নামের ওই ছাত্রী আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ