বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে আনন্দে উৎফূল্ল হয়েছে সবুজ বাংলা কিন্ডার গার্ডেন স্কুলের ছাত্র ছাত্রীরা। উপজেলার মধ্যে সরকারী ও বেসরকারী যত গুলো প্রাথমিক স্কুল রয়েছে সব গুলোর মধ্যে এবার পিএসসিতে প্রথম স্থান অধিকার করেছে স্কুলটি। সরোজমিনে গিয়ে জানা যায় স্কুলটি ২০০৩সালে স্থাপিত হয়। স্কুলটিতে কোমলমতি শিশুদের পাঠদানের জন্য মোট ৮জন শিক্ষক রয়েছে। ব্যাক্তিগত পরিচালনায় বর্তমানে কিন্ডার গার্টেন স্কুলটি পরিচালিত হয়ে আসছে।
কিন্ডার গার্টেনের পরিচালক ও প্রধান শিক্ষক জনাব সুজা সরকার জানান, প্রাথমিক সমাপনী পরীক্ষা(পিএসসি) ২০১৬সালে আমাদের সবুজ বাংলা কিন্ডার গার্টেনে মোট ১৬জন ছাত্র -ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করেন এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এদের মধ্যে ১৩জন জিপিএ-৫এবং বাকী ৩জন ছাত্র ছাত্রী সাড়ে ৪ পয়েন্টের উপরে নম্বর পেয়ে ফুলবাড়ী উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন যা জেলার মধ্যেও নজির বিহীন। তিনি আরও জানান, আমাদের বিদ্যালয়ের ফলাফলে আমি খুবই গর্বিত। আমাদের বিদ্যালয়টির ভৌত কাঠামো অবস্থা পরিপাটি ও অবস্থান জনকোলাহলমুক্ত মনোরম পরিবেশে হওয়ায় শিক্ষার্থীদের পড়া-লেখায় আগ্রহী করে তোলে। স্কুলটিতে বর্তমানে মোট ২০৬জন ছাত্র ছাত্রী লেখাপড়া করছে। বিদ্যালয়ের কোমলমতি শিশুদের সরকারের কাছে দাবি তাদের বিদ্যালয়টির ফলাফল দেখে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করতে সরকার কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান ।