সিসি ডেস্ক: ভারতের তৃণমূল সংসদ সদস্য ও অভিনেতা তাপস পালকে গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা সিবিআই।
শুক্রবার সকাল থেকে তাকে ৪ ঘণ্টা জেরা করার পর তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার।
পত্রিকাটির অনলাইন প্রতিবেদনে আরো বলা হয়, বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সঙ্গে ঘনিষ্ঠ যোগসাজসের জন্য কলকাতার সিজিও কমপ্লেক্স থেকে তাকে গ্রেফতার করা হয়।