• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবিতে মাদক ব্যবসা পরিত্যাগকারীদের পূর্নবাসন অনুষ্ঠান

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পুলিশ জনতা হাতে হাত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এই পতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে কমিউনিটি পুলিশিং ফোরাম ও থানা পুলিশের আয়োজনে উপজেলার বাগজানা ও ধরঞ্জী ইউনিয়নের ৫০০শ জন মাদক ব্যবসা পরিত্যাগকারীদের পূর্নবাসন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যে মাদক শুধু যুব সমাজকেই নয় গোটা দেশকেই ধ্বংস করে সেই মাদককেই আগে নির্মুল করতে হবে সবার আগে, পুলিশ সুপার রশীদুল হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব এম খুরশীদ হোসেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুর রহিম, জেলা প্রশাসক এস এম সোলায়মান আলী, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, নির্বাহী কর্মকর্তা নূরউদ্দিন আল ফারুক, থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, জেলা পুলিশিং কমিটির আহবায়ক নন্দলাল পার্শী, কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক মো: মিহির উদ্দিন প্রমুখ। শুক্রবার বিকেল ৪ টায় পাঁচবিবি স্টেডিয়াম মাঠে মাদক ব্যবসা ছেড়ে যারা সৎ পথে ফিরে এসেছে তাদেরকে পূর্নবাসনের জন্য পাওয়ার টিলার, দুধের গাভি, ব্যাটারি চালিত ইজিপাওয়ার, ভ্যান, রিক্রসা, সেলাইমেশিন ইত্যাদি সামগ্রী প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ