ঢাকা: রাজধানীর মালিবাগ রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ২টায় রাজশাহী থেকে ছেড়ে আসা কমলাপুরগামী ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফকির মজুমদার জানান, রোববার দুপুর ২টায় রাজশাহী থেকে ছেড়ে আসা কমলাপুরগামী ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।