• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন |
শিরোনাম :

বাস উল্টে মা ও দুই শিশুসহ নিহত ৪

নাটোর: নাটোরে যাত্রীবাহী বাস উল্টে একই পরিবারের মা ও দুই শিশু সন্তানসহ ৪ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে জেলার সিংড়ার জোড়ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া থেকে নাটোরগামী লিখন পরিবহনের একটি বাস নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার জোড়ব্রীজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এক নারী ও তার দুই সন্তানসহ ৪জন নিহত হয়। আহত হয় অন্তত ১৫ জন ।
নিহত চার জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নাটোর শহরের বঙ্গজল এলাকার ঐশি পরিবহনের মালিক লিখন হোসেনের স্ত্রী সুলতানা ও তার দুই সন্তান ঐশি এবং শাকিব।
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ