• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

লিটন হত্যার মোটিভ নিশ্চিত নয়: আইজিপি

ঢাকা: সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যার মোটিভ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। রোববার সাংবাদিকদের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, সব বিষয় মাথায় রেখেই তদন্ত শুরু করা হচ্ছে।
গাইবান্ধাকে মৌলবাদ অধ্যুষিত এলাকা উল্লেখ করে তিনি বলেন, লিটন হত্যাতদন্তে এ বিষয়টি মাথায় রেখেছেন তারা। আইনশৃঙ্খলার ক্ষেত্রে ২০১৭ সালে জঙ্গিবাদই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন পুলিশ প্রধান।

গাইবান্ধার সুন্দরগঞ্জের সরকার দলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যার পর কেটেছে ২৪ ঘণ্টার বেশি সময়। এই সময়ের মধ্যে বেশ ১৮ জনকে আটক করা হলেও কি উদ্দেশ্যে কারা লিটনকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
যদিও হত্যাকাণ্ডের জন্য উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীকে দায়ী করছে লিটনের পরিবার ও দল।
তবে পুলিশ প্রধান বলছেন, হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত না হলেও সব বিষয় মাথায় রেখে তদন্ত করছেন তারা।
এক প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, স্বেচ্ছা নিখোঁজের ঘটনা এখন অনেকটাই কমে গেছে। তারপরেও সম্প্রতি যে কয়েকজন তরুণ নিখোঁজ হয়েছে তাদের হদিস বের করতে কাজ করছেন তারা।
গুলশানে হলি আর্টিজান হামলার পর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ৮টি বড় ধরনের অভিযানে ২৮ জঙ্গি নিহত হয়েছে। এই প্রেক্ষাপটে জঙ্গিবাদ মোকাবিলায় নিজেদের সফল দাবি করে আইজিপি বলেন, নতুন বছরেও জঙ্গিবাদ মোকাবিলাই হবে তাদের প্রধান চ্যালেঞ্জ।
জঙ্গিবাদ মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন পুলিশ মহাপরিদর্শক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ