• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে বিনামূল্য পাঠ্যবই বিতরণ

বিশেষ প্রতিনিধি: বছরের প্রথম দিনেই নতুন বই পাওয়ার আনন্দে উল্লাসিত ফুলবাড়ীর শিক্ষার্থীরা। নতুন শ্রেণীর নতুন বই হাতে পেয়ে হাসি মুখে ঘরে ফিরছে তারা। আজ রোববার উপজেলার সর্বত্রই একই চিত্র দেখা যায়। প্রাথমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানিয়েছে, এ বছর উপজেলার ১৪৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় ২৩ হাজার এবং ৪৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ১৮ টি দাখিল মাদ্রাসা ও ০৯ টি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রায় ১১ হাজার পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিতকায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের সবুজ বাংলা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মাঝে নতুন হাতে তুলে দেওয়া হয়।  ১লা জানুয়ারি সকাল সাড়ে ৯টায় সারা দেশের ন্যায় ফুলবাড়ী সবুজ বাংলা কিন্ডার গার্টেনে  প্রধান শিক্ষক সুজা সরকার উপস্থিত থেকে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বৎসরের বই তুলে দেন।  এ সময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারী  প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক রেজাউল কবির, শিক্ষিকা প্রতিমা রানী, রুপালী রানী রায়, ও রওশন আরা বেগম প্রমুখ। এছাড়া বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র ছাত্রীদের অভিভাবক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ