• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে জেলা পরিষদের চেয়ারম্যানের মতবিনিময়

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী রবিবার বিকালে প্রেসক্লাব রাজারহাট-এর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি এস.এ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নবনির্বাচিত চেয়ারম্যান মো. জাফর আলীর হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোরা তুলে দেন। অপরদিকে সন্ধ্যায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি চাষী আলহাজ্ব আব্দুস ছালাম মাষ্টারের সভাপতিত্বে নব-নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলীকে সংবর্ধণা দেয়া হয়। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আদম আলী সরকার ও সাংগঠনিক সম্পাদক সহ. অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ-এর যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন-নব-নির্বাচিত চেয়ারম্যান মো. জাফর আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান রবীন্দ্র নাথ কর্মকার, ছিনাই ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু, চাকিরপশার ইউপি জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, উমরমজিদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার, নাজিমখান ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী নয়া, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সংরক্ষিত আসন-৩ এর নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা বেগম লাভলী, সদস্য মো. আব্দুস ছালামসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

রাজারহাটে পাঠ্যপুস্তক উৎসব
কুড়িগ্রামের রাজারহাটে রবিবার সারা দেশের ন্যায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেয়া হয়েছে। সকাল ১০টায় মাধ্যমিক পর্যায়ে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক পর্যায়ে রাজারহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, ইউএনও মো. রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার আকতারী পারভিন, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আফজাল হোসেন, নিখিল চন্দ্রসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ