গাইবান্ধা: আততায়ীর গুলিতে নিহত এমপি লিটনের মরদেহবাহী হেলিকপ্টারটি গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় পৌঁছেছে।
সোমবার দুপর ১টা ১৬ মিনিটে রেলস্টেশনের পূর্বপাশের একটি ফাঁকা মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে।
মরদেহটি প্রথমে তার নিজ বাড়িতে নেয়া হবে। সেখানে স্থানীয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আসর বামনডাঙ্গা আবদুল হক কলেজ মাঠ ও পরে নিজ বাড়ি চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হবে।
পরে বাদ আসর তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।