• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাসিরনগরে হামলা: ইউপি চেয়ারম্যানের সহকারীসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে উত্তম কুমার দাস (২৫) ও মনোরঞ্জন দেবনাথ নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় হরিপুর গ্রাম থেকে মনোরঞ্জন দেবনাথকে ও ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার এলাকা থেকে উত্তম দাস কে আটক করা হয়। সোমবার দুপুরে পুলিশ আটকের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছে।

উত্তম কুমার দাস (২৫) হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির ব্যক্তিগত সহকারী। অন্যদিকে মনোরঞ্জন দেবনাথ (৪০) হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব।

আটকের বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর জানান, নাসিরনগরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় ‘প্রধান হোতা’ হিসেবে চিহ্নিত ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির সঙ্গে তার পরিষদের সচিব মনোরঞ্জন দেবনাথ ও ব্যক্তিগত সহকারি উত্তম দাসের যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। আঁখির অবস্থান নিশ্চিত হতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গত বছরের ৩০ অক্টোবর হরিপুর গ্রামের রসরাজ দাসের ফেইসবুক থেকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের বেশ কয়েকটি হিন্দুপাড়ায় হামলা চালায় একদল দুরবৃত্ত। এ সময় হিন্দু সম্প্রদায়ের ১০টি মন্দির ভাঙচুরসহ শতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লোটপাট করা হয়।এ ঘটনায় মোট ৮টি মামলায় ১০৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ