• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেমরায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মো. হারুন-অর-রশিদ, ডেমরা: ডেমরার অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে রাজধানী ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশের জলাশয় থেকে এ লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল কালো রঙের গোল গলা বিশিষ্ট দুটি গেঞ্জি ও থ্রি কোয়াটার পেন্ট।
প্রত্যক্ষ্যদশীরা জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জলাশয়ে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর মিডফোর্ট হাসপাতালে প্রেরন করে। মৃতের লাশ প্রেরনের আগে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে লাশ সনাক্তকরণের জন্য নমুনা সংগ্রহ করে। এ সময় তারা মৃতের ১০ আঙ্গুলের ছাঁপসহ শরীরের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করেছেন।
এ বিষয়ে ঘটনাস্থলে সিআইডি ক্রাইম সিন ইউনিটের পুলিশ পরিদর্শক মো. সাইফুর রহমান ভূইয়া বলেন, থানা পুলিশের খবর পেয়ে ঘটনাস্থল এসে লাশের নমুনা সংগ্রহ করা হয়েছে। লাশ সনাক্তকরণের জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি এসএম কাওসার আহমেদ  বলেন, পথচারীদের খবর পেয়ে থানা পুলিশ দ্রুত লাশটি উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ১ দিন আগে রাতের কোন এক সময় কে বা কারা লাশটি জলাশয়ে ফেলে চলে গেছে। যেহেতু গলায় রশি থাকা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে সেহেতু প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত শেষে এ ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে বলেও জানান কাওসার আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ