• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

সিসি নিউজ: সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩৭-তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। আগামী ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর কেন্দ্রে আবশ্যিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

বুধবার পিএসসি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৩০ সেপ্টেম্বর বিসিএস এর প্রিলিমিনারিতে দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ আট হাজার ৫২৩ জন লিখিত পরীক্ষায় অংশ নেবেন। গত ২৯ ফেব্রুয়ারি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসাবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় গড় ন্যূনতম পাস নম্বর ৫০ শতাংশ। লিখিত পরীক্ষায় প্রার্থী কোনও বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে তিনি ওই বিষয়ে কোনও নম্বর পাননি বলে ধরা হবে।

পরীক্ষা সংক্রান্ত জরুরি নির্দেশনায় বলা হয়, পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনও প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে বই, ব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা যে কোনও ধরনের ইলেকট্রনিক যন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার দিন জাতীয় পরিচয়পত্রও সঙ্গে আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ