• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে সাংবাদিককে গুলি করে হত্যার চেষ্টা

সিসি নিউজ: দিনাজপুর চিরিরবন্দরে মাদক বিরোধী আন্দোলনের রাণীরবন্দর শান্তি সংঘ (রাশাস) এর প্রতিষ্ঠাতা সাংবাদিক ফজুলুর রহমানকে দূর্বৃত্তরা গুলি করে হত্যার চেষ্টা করেছে। গুলি ডেমেস থাকায় সে এ যাত্রায়  প্রাণে বেঁচে গেছে।
জানা গেছে, মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে ফজুলুর রহমান তার বাড়ীর সামনে ভ্যান মেকানিক ইব্রাহিমের দোকানে বসে  গল্প করছিলো।এ সময় কালো কাপড় পরা ৪ মুখোশ ধারাী দোকানের ভেতর ঢুকে অতর্কিতভাবে গুলি করে । তবে গুলি ডেমেস থাকায় কাজ না হলে দোকানে থাকা লোহার ক্যারেন দিয়ে ফজুলুর মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। পরে আবারও আঘাত করলে সে হাত দিয়ে মাথা রক্ষা করতে গেলে হাতে জখম হয় ও হাত ভেঙ্গে যায়।
ঘটনার পর পাশের দোকানদার সাইদুর ও ইব্রাহীম গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য রাণীরবন্দর ক্লিনিকে নিয়ে যায় ।
এ ব্যাপারে চিরিরবন্দর অফিসার ইনচার্জ মো: আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,৬ টি গুলি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে । তবে গুলি গুলো পূর্বের ব্যবহিত ও ডেমেজ ছিলো গুলিতে কোন বারুদের গন্ধ ছিলো না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ