• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশিকে পিটিয়ে আহত করার অভিযোগ

সিসি ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশি এক রাখালকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উদ্ধার করে। সীমান্তের ২২২/৪ এস পিলারের নিকট থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবক নওগাঁ জেলার পোরশা উপজেলার মহাডাঙ্গা গ্রামের লোকমান হোসেনের ছেলে সুমন (১৮)।

১৬’বিজিবি ব্যাটালিয়নের রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার শামসুল হক জানান, স্থানীয়রা সীমান্তবর্তী এলাকায় আহতাবস্থায় ওই যুবককে দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বিজিবি তাকে উদ্ধার করে সন্ধ্যার দিকে রহনপুরস্থ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৮টার দিকে তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

আহত সুমন জানায়, তারা কয়েকজন সীমান্তের ওপারে গরু আনতে গেলে ৬০ বিএসএফ ব্যাটালিয়নের আর, কে ওয়াদা (ভবানীপুর) ক্যাম্পের সদস্যরা তাকে পিটিয়ে আহত করে সীমান্তে ফেলে রেখে যায়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীন কামাল জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপরদিকে, বিজিবির ধাওয়ায় অস্ত্র ফেলে পালিয়ে গেল ভারতীয় নাগরিক। বুধবারচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

পরে বিজিবি সদস্যরা সেখান থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। বুধবার দুপুর দেড়টায় এগুলো উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুল এহসান সন্ধ্যা সাড়ে ৬টায় এক প্রেসনোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসুদপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ৪/১ এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একজনকে ভারতের দিক হতে মাথায় বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে ধাওয়া করে।

তখন ওই ব্যক্তি মাথার বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে টহল দল বস্তা তল্লাশি করে ঘাসের মধ্য হতে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ