দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারী) সকালে দিনাজপুর শহরের আনন্দসাগরস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিট কমান্ডার মো. সিদ্দিক গজনবী, সদর উপজেলা কমান্ডার মো. লোকমান হাকিম, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগৈর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্টসহ অন্যান্য অতিথি ও মুক্তিযোদ্ধা সংসদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।